জন্মদিনে কাঁপলো যুক্তরাষ্ট্র!



গোটা যুক্তরাষ্ট্র যখন স্বাধীনতা দিবসের উৎসবে মত্ত, তখনই আতঙ্কিত হওয়ার মতো একটি খবর। বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যালিফোর্নিয়া। সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি অঙ্গরাজ্যটি। স্থানীয় সময় বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, এ অঞ্চলে গত ২০ বছরের ভেতর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প চলাকালীন কমপক্ষে চারটি বড় ধরনের মৃদু কম্পন (৪.৭, ৩.৫, ৩.৮ ও ৪.২ মাত্রা) রেকর্ড করা হয়।

ভূমিকম্পের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ভূমিকম্প অনুভূত হয়েছে। দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
তবে এখনও ভূমিকম্পের শঙ্কা শেষ হয়নি যায়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এখনও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যেকোনো বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.