তিমির বমির দাম ২ কোটি টাকা!



‘স্পার্ম হোয়েল’ নামে তিমির বমি বিক্রি করতে গিয়ে ভারতে গ্রেফতার হয়েছেন ৫৩ বছরের এক ব্যক্তি।

১ দশমিক ৩ কেজি ওজনের বমি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েন রাহুল দুপারে। ভারতীয় মুদ্রায় ওই বমির দাম ১ দশমিক ৭ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি।
স্পার্ম হোয়েলের অন্ত্র থেকে নির্গত এই বমির পোশাকি নাম ‘অ্যাম্বারগ্রিস’। এই অ্যাম্বারগ্রিস হলো মোমজাতীয় একটি পদার্থ, যা সাধারণত ক্রান্তীয় সমুদ্রে (ট্রপিকাল সি) ভাসমান অবস্থায় পাওয়া যায়। সাধারণত সুগন্ধি উৎপাদনে এই ‘তিমির বমি’ ব্যবহৃত হয়।

দেশটির পুলিশ জানিয়েছে, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে শনিবার বিদ্যাবিহার শহরতলি এলাকার কামা লেন থেকে রাহুল দুপারেকে গ্রেফতার করা হয়।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির কাছ থেকে ১ দশমিক ৭ কোটি রুপি মূল্যের ১ দশমিক ৩ কেজি অ্যাম্বারগ্রিস বাজেয়াপ্ত করা হয়েছে। রাহুল দুপারেকে আটক করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে
স্পার্ম হোয়েল একটি বিপন্ন প্রজাতি। অ্যাম্বারগ্রিস অ্যালকোহল, ক্লোরোফর্ম, ইথার এবং কিছু নির্দিষ্ট তেলে দ্রবণীয় একটি পদার্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.