সাকিব দাঁড়িয়ে গেলে জিততো বাংলাদেশ: শোয়েব আখতার



৩৮১ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ৩৩৩ রান করে বাংলাদেশ। পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, অজিদের বিপক্ষেও সাকিব আল হাসান দাঁড়িয়ে গেলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তো টাইগাররা।
চলতি বিশ্বকাপে ৪২৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ স্ট্রাইক রেটে ৪১ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। মার্কাস স্টয়নিসের বলে হাফ শট খেলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দেন বাংলাদেশের নয়নমণি। তার আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরছেন শোয়েব।

তিনি বলেন, বাংলাদেশ এখন ৩০০-৩৫০ রান তাড়া করার ক্ষমতা রাখে। সাকিব দাঁড়িয়ে গেলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তো টাইগাররা। সে মাঠে নেমেছিল ম্যাচ জেতার মানসিকতা নিয়েই। তার সঙ্গে কারো বড় পার্টনারশিপ হলে বিপদে পড়ে যেত অস্ট্রেলিয়া।
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাকিব। এখন পর্যন্ত ২টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিজে থাকলে ফলাফল ভিন্ন হতে পারতো বলে বিশ্বাস শোয়েবের। ইউটিউবে ম্যাচ-উত্তর বিশ্লেষণে তিনি এই মনোভাব পোষণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.