রুশ ক্ষেপণাস্ত্র তুরস্কের পৌঁছেছে
মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান তুরস্ক পৌঁছেছে।দেশটির এক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এর আগেই চলতি বছরের জুলাইয়ের মধ্যেই তুরস্কের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে বলে জানিয়েছিল রাশিয়া।
সোমবার বিবিসি’র এক খবরে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, তুরস্কের পথে রওনা হয়েছে শক্তিশালী রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০।
ক্ষেপণাস্ত্রবাহী দুটি কার্গো বিমান রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি থেকে আঙ্কারার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবারের মধ্যেই তা তুরস্কে পৌঁছে যাবে বলেও জানিয়েছিল বিবিসি।


কোন মন্তব্য নেই