ঝরণা তরুণ সংঘের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন
সিলেটের ১৮নং ওয়ার্ডের ঝরণা তরুণ সংঘের উদ্যোগে ঝরনা এলাকায় সম্পন্ন হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকাল ৯টায় ঝরণা তরুণ সংঘের কার্যালয়ে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. সাজুওয়ান আহমদ।
এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলমগীর আহমদ, সহ সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, সদস্য মো. আরিফ, মঞ্জুর হোসেন, জিয়াউর রহমান জিয়া, ইফতেখার জাকির খান, সুমন আহমদ ছাড়াও স্বাস্থ্য কর্মকর্তা, উপস্থিত ছিলেন।
এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৩’শ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল (নীল রঙ্গের) খাওয়ানো হয়। বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই